Type Here to Get Search Results !

লক্ষ্মীপুরে ৫ হাজার ইয়াবাসহ যুবক আটক

লক্ষ্মীপুরে ৫ হাজার ইয়াবাসহ যুবক আটক

বাংলাদেশ

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে পাঁচ হাজার ৪০০ পিস ইয়াবাসহ মাহমুদুল হাসান জিহাদ নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

বুধবার (২৯ জানুয়ারি) ভোর রাতে সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। বিকেলে গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর এলাকায় ইয়াবাসহ জিহাদ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে জিহাদকে আটক করে। এসময় তার কাছে থাকা লেডিস হাই-হিল জুতার ভিতর থেকে ৫ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

বাংলাদেশ জার্নাল/এমপি  

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/283591/লক্ষ্মীপুরে-৫-হাজার-ইয়াবাসহ-যুবক-আটক

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.