Type Here to Get Search Results !

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় চালক-হেলপার নিহত

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় চালক-হেলপার নিহত

প্রতিনিধি

ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, পিকআপ চালক কাঞ্চন (২৩) ও তার সহকারী আশরাফুল (১৯)। শনিবার দিবাগত মধ্যরাতে ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকাগামী লেনে অচল হয়ে পড়া ইট ভর্তি পিকআপকে পেছন থেকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে পিকআপ চালক কাঞ্চন ও তার সহকারী আশরাফুল মারা যান।

নিহতদের মধ্যে কাঞ্চন জামালপুর সদরের শিলিকুরিয়া গ্ৰামের আনিসুর রহমানের ছেলে ও আশরাফুল নেত্রকোনা জেলার বাঘহাটা থানার রোদনূর গ্ৰামের ইসলাম উদ্দিনের ছেলে। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।

বাংলাদেশ জার্নাল/এমপি

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/279564/ধামরাইয়ে-সড়ক-দুর্ঘটনায়-চালক-হেলপার-নিহত

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.